ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২ কোটি ডলার: বিজিএমইএ ‘ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন’ দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

জাতীয় পর্যায়ে’গুণী শিক্ষক ‘ সম্মাননা পেলেন নরসিংদীর নাজিম উদ্দিন

সাংবাদিক

 মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ হিসেবে সম্মাননা পেয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সংবর্ধনা, সনদপত্র, ক্রেস্ট ও দুই লাখ টাকা পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন এর সভাপতিত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন, সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের গুণী শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন। জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. নাজিম উদ্দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, এই সম্মান তাঁর একার নয়। তাঁর বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী শিক্ষক, গভর্নিং বডির সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা এবং দোয়ার ফসল এই অর্জন।

তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও আদর্শের সঙ্গে শিক্ষার সেবায় কাজ করে যাওয়ার জন্য সবার দোয়া কামনা করেন। এর আগে ২০২৫ সালে মো. নাজিম উদ্দিন মনোহরদী উপজেলার গুণী শিক্ষক এবং ২০২৬ সালে নরসিংদী জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। ধারাবাহিকভাবে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়ায় তাঁর শিক্ষকতা জীবনে এই অর্জন নতুন মাত্রা যোগ করেছে। তাঁর এই সাফল্যে খিদিরপুর ডিগ্রি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং সহকর্মী শিক্ষকরা শুভকামনা জানিয়েছেন।

তারা বলেন, নাজিম উদ্দিনের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি খিদিরপুর ডিগ্রি কলেজ তথা মনোহরদী ও নরসিংদীর জন্যও গর্বের। দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ এবং শিক্ষার প্রতি তাঁর আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই এই অর্জনকে দেখছেন তারা। মো. নাজিম উদ্দিন বর্তমানে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
৬৯১ Time View