ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা

জুলাই অভ্যুত্থানের আরও ১০ শহীদের গেজেট প্রকাশ

সাংবাদিক

জুলাই গণঅভ্যুত্থানের আরও ১০ জন শহীদের গেজেট প্রকাশ করেছে সরকার। সোমবার (৩০ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শহীদদের তালিকা প্রকাশ করা হয়। ওইদিনই তা গেজেটে প্রকাশিত হয়।

এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের গেজেট প্রকাশ করে সরকার। গণঅভ্যুত্থানে শহীদদের এটিই ছিল প্রথম চূড়ান্ত তালিকা। এখন জুলাই অভ্যুত্থানে মোট শহীদের সংখ্যা হলো ৮৪৪ জন।

নতুন শহীদদের তালিকায় ঢাকায় ৪ জন, কুড়িগ্রামে একজন, শরীয়তপুরে একজন, চট্টগ্রামে একজন, নোয়াখালীতে একজন, যশোরে একজন ও বাগেরহাটে একজন রয়েছেন। তালিকায় শহীদদের নাম ছাড়াও গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতার নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা উল্লেখ রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এর ৭ (ক) ধারা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নম্বর-২৩ এর দেওয়া ক্ষমতাবলে সরকার এ তালিকা প্রকাশ করেছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানে শহীদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা ছাড়াও পরিবারের সদস্যদের পুনর্বাসনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকার।

গত বছরের জুলাই মাসে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে শুরু হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন। আন্দোলন থামাতে একসময় চরম নৃশংসতা চালায় শেখ হাসিনা সরকার। এক সময় কোটাবিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে।

শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নিহত হন শত শত আন্দোলনকারী ছাত্র-জনতা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
৯১১ Time View