ডেঙ্গু প্রতিরোধে পাথালিয়া ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা জেলা প্রতিনিধি: গোলাম আহমেদ সবুজ ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শুরু হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
একই সঙ্গে এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোবাহান। অভিযানের আওতায় বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, মশার বংশবিস্তার উপযোগী স্থান চিহ্নিত করে তা পরিষ্কার করা এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বাড়ির আশপাশে পানি জমে থাকতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাথালিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ধরনের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি এলাকার পরিবেশও সুন্দর ও স্বাস্থ্যকর হবে। এ উদ্যোগের জন্য তারা পাথালিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। পাথালিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এলাকাবাসীকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পাথালিয়া ইউনিয়ন পরিষদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।






















নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী