ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

পেটের স্বাস্থ্য ভাল রাখতে উপকারী যেসব ফাইবারযুক্ত খাবার

সাংবাদিক

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও মেজাজ ভালো রাখতে পরিপাকতন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া দারুণ কাজ করে। পরিপাকতন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য ঠিক রাখাকেই ‘গাট হেলথ’ বা পেটের স্বাস্থ্য বলা হয়। পেটের স্বাস্থ্য ভালো রাখতে ফাইবারযুক্ত খাবার খুবই উপকারী। যেমন-

১. মসুর ডাল, ছোলা, কালো বিনস এবং কিডনি বিনসে প্রচুর পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার থাকে। এই ফাইবারগুলো পেটের উপকারী ব্যাকটেরিয়াকে শক্তি জোগাতে সাহায্য করে।

২. ওটস, বার্লি এবং ব্রাউন রাইসের মতো গোটা শস্য পরিপাকতন্ত্রকে পুষ্টি জোগায়। এসব খাবার নিয়মিত পেট পরিষ্কার রাখতেও দারুণ সাহায্য করে।

৩, আপেল, খোসাসহ নাশপাতি, রাস্পবেরি এবং ব্ল্যাকবেরির মতো ফলগুলো পেটের জন্য খুব ভালো। এগুলো থেকে শরীর পেকটিন এবং প্রয়োজনীয় পুষ্টি পায়।

৪. ব্রকলি, সবুজ শাকসবজি এবং খোসাসহ আলু পেটের স্বাস্থ্য ভালো রাখে। নিয়মিত এসব খাবার খেলে পেট পরিষ্কার হওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়।

৫.চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং আমন্ডে প্রচুর পরিমাণে প্রিবায়োটিক ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এসব খাবার পেটে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে।

৬. মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, বিটা ক্যারোটিন, বি ভিটামিন এবং ফাইবার থাকে। একটি মাঝারি আকৃতির মিষ্টি আলুতে প্রায় ৪ গ্রাম ডায়েটারি ফাইবার পাওয়া যায়।

৭. গাজরে থাকা বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ-তে পরিণত হয়, যা পেটের স্বাস্থ্য ভালো রাখে। এক কাপ কাটা গাজরে ৪.৬ গ্রাম ডায়েটারি ফাইবার পাওয়া যায়।

সূত্র: এশিয়াননেট

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫৭০ Time View