ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: তারেক রহমান

সাংবাদিক
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বাণীতে নারী জাগরণে বেগম রোকেয়ার ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, রক্ষণশীল সমাজের প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক।

তিনি বলেন, নারী শিক্ষার প্রসার এবং পিছিয়ে থাকা মুসলিম নারীদের আলোর পথ দেখাতে বেগম রোকেয়া একসময় সমাজের কঠোর প্রতিবন্ধকতার মুখেও থেমে যাননি। নারীর আত্মমর্যাদা রক্ষায় শিক্ষাই যে প্রধান হাতিয়ার- তিনি তা উপলব্ধি করেছিলেন নিজের জীবন থেকেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বেগম রোকেয়ার লেখনি সমাজের বৈষম্যকে কঠোরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। রক্ষণশীলদের বাধা সত্ত্বেও তিনি নারী স্বাধীনতা ও স্বাবলম্বনের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন।

তারেক রহমান বলেন, বেগম রোকেয়ার উচ্চারণের প্রাণকেন্দ্রে ছিল নারীর প্রকৃত স্বাধীনতা। তার আদর্শ আজও নারী সমাজকে উদ্দীপিত করে। এসময় তিনি বেগম রোকেয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৮০৫ Time View