ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রণ, মেছতা দূর হবে ৫ ভেষজ চায়ে

সাংবাদিক

ভেষজ চা কেবল সর্দি-কাশি বা জ্বর সারায়, তা নয়। চিকিৎসকেরা বলছেন, ভেষজ চা ত্বকের জন্যেও ভালো। দামি ক্রিম বা জেল মেখেও অনেকের শুষ্ক ও খসখসে ত্বকের সমাধান মিলে না। আবার ব্রণ, মেছতার দাগ বা রোদে পোড়া কালচে দাগছোপ ত্বক বুড়িয়ে দেয়। ত্বকের কোমলতা ধরে রাখতে ক্রিম বা প্রসাধনীর বদলে ভেষজ চা পান করার পরামর্শ দেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে।

শুষ্ক ত্বকের জন্য ক্যামোমাইল চা
শুষ্ক ত্বকের অধিকারীরা ক্যামোমাইল চা পান করতে পারেন। তবে এর সঙ্গে মেশাতে হবে আরও কিছু উপকরণ। পানিতে ১ চা-চামচ শুকনো ক্যামোমাইল, আধা চামচ দারচিনির গুঁড়ো, ৮-১০টি তাজা তুলসী পাতা, ১ ইঞ্চি গ্রেট করা আদা ভালো করে ফুটিয়ে নিন। তারপর ছেঁকে তাতে ১ চামচ মধু মিশিয়ে পান করুন। এই চা পান করলে শুষ্ক ত্বক নরম, মসৃণ ও সতেজ হবে।

ব্রণ বেশি থাকলে
ত্বক খুব তৈলাক্ত হলে, ব্রণ বেশি থাকলে দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচের চা পানে উপকার পেতে পারেন। দেড় কাপের মতো পানিতে ১টি দারুচিনির স্টিক, ২টি লবঙ্গ ও ৩টি গোটা গোলমরিচ থেঁতো করে ভালো করে ফুটিয়ে নিন। কিছুক্ষণ ঢেকে রেখে তা ছেঁকে মধু মিশিয়ে পান করুন।

বয়সের ছাপ ও বলিরেখা দূর করার জন্য
ত্বক থেকে বার্ধক্যের ছাপ দূর করতে বাড়িতে বানান ভেষজ চা। এজন্য আধা চা-চামচ মাচা গ্রিন টি, ১ চামচ অশ্বগন্ধা পাউডার ও ১টি এলাচ থেঁতো করে নিন। দেড় কাপের মতো পানিতে সমস্ত উপকরণ ৩-৪ মিনিট ধরে ফোটান। ছেঁকে মধু মিশিয়ে পান করুন।

নাজুক ও স্পর্শকাতর ত্বকের জন্য
এই ভেষজ চা বানাতে তাজা জবা ফুল ধুয়ে পাপড়িগুলো আলাদা করে ছিঁড়ে নিন। একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। আঁচ বন্ধ করে তাতে পাপড়ি ভিজিয়ে ৫ থেকে ১০ মিনিট রেখে দিন। এরপর চায়ে মধু, আদার রস, লেবুর রস কিংবা দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। নিয়মিত এ চা পানে উপকার পাবেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:০০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
৫০৫ Time View