ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২ কোটি ডলার: বিজিএমইএ ‘ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন’ দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

মেয়াদ থাকতেই সরে দাঁড়ালেন আহমেদ ইসমেত, বিডিবিএলের নতুন চেয়ারম্যান হালিম চৌধুরী

সাংবাদিক

সরকারের পরামর্শে পদত্যাগ করেছেন রাষ্ট্রীয় মালিকানার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান আহমেদ ইসমেত। এক বছরের বেশি মেয়াদ থাকতেই বৃহস্পতিবার তাকে পদত্যাগ করতে হয়েছে। ব্যাংকটিতে পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরীকে নতুন চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারের অনুমোদনের পর আগামী রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন হতে পারে বলে জানা গেছে।

সাবেক ব্যাংকার আহমেদ ইসমেত ২০২৪ সালের ৩১ অক্টোবর অন্তবর্তী সরকারের সময়ে তিন বছরের জন্য ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এক বছরের বেশি মেয়াদ থাকতেই আজ অর্থ মন্ত্রণালয় থেকে টেলিফোন করে তাকে পদত্যাগ করতে বলা হয় বলে জানা গেছে।

নতুন চেয়ারম্যান মো. আবদুল হালিম চৌধুরী ২০১৪ সালের ডিসেম্বর থেকে প্রায় ৭ বছর পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এর আগে তিনি পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ১৯৮৮ সালে প্রিন্সিপাল অফিসার হিসেবে পূবালী ব্যাংকে যোগদান করেন। একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঋণ বিভাগের মহাব্যবস্থাপক, বিভিন্ন কর্পোরেট শাখাপ্রধান এবং ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চলপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আহমেদ ইসমেত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের আগে দুবাইয়ের ওয়ালস্ট্রীট এক্সচেঞ্জে পরামর্শক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া দেশে তিনি ইস্টার্ন ব্যাংকের ডিএমডি ও এমডির চলতি দায়িত্ব এবং হেড অব কনজিউমার ব্যাংকিং হিসেবে কর্মরত ছিলেন। সেন্ট্রাল ব্যাংক অব সংযুক্ত আরব আমিরাতে তিনি সিনিয়র গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করে ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট এবং ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
৫৯২ Time View