ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে’র সাভার অফিসে মাসব্যাপী ‘বৈশাখী ঝড়ো অফার’-এর শুভ উদ্বোধন বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে সংরক্ষিত নারী আসনে জোরালো আলোচনায় অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রিকশা চালকদের তাণ্ডব- সাংবাদিক পুলিশ পথচারী সবার উপরে আক্রমণ করে রিকশা চালকরা হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা

রাণীশংকৈলে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১৫ অক্টোবর বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এক বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছেন।এদিন সকাল ১১টায় কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে কয়েক শত শিক্ষক-শিক্ষিকার এক বিরাট মিছিল বের করা হয়।

বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে শ্লোগান দিয়ে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা শিবদিঘিতে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও ঠাকুরগাও-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুর রহমান। গেস্ট অব অনার উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ঠাকুরগাও-৩ সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাস্টার, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ বক্তব্য দেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন- অধ্যাপক জুলফিকার আলি ভুট্টো, প্রভাষক নাসিরুদ্দিন, প্রধান শিক্ষক সোহেল রানা, ফেরদৌস আলম মানিক,মোঃ শাহাবুদ্দিন, বাবর আলী, রেজাউল করিম, সহ-শিক্ষক আব্দুল হামিদ, মনিরা বিশ্বাস ও মাসুদা বেগম, গ্রন্থাগারিক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি জাহিদুর রহমান তাঁর বক্তব্যে বলেন,… শিক্ষকদের এ আন্দোলন ও দাবি সম্পুর্ণ যৌক্তিক… আগামিতে বিএনপি ক্ষমতায় গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করা হবে। জামায়াতের নায়েবে আমিরও তাঁর বক্তব্যে শিক্ষকদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন এবং তাঁর সমর্থন ব্যক্ত করেন। অন্য বক্তারাও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন। অনুষ্ঠান  উপস্থাপনা করেন সহ-শিক্ষক মোশাররফ হোসেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
৬৫৬ Time View