ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ /পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান নেওয়া হবে কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিলেন ডা. জুবাইদ এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, পুনঃপরীক্ষা শুরু ২ ডিসেম্বর ভয়ভীতি দেখিয়ে একচুলও সরানো যাবে না: আমির হামজা

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন।

সাংবাদিক

 রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা খতিবউদ্দিন (৭৮) সোমবার ২ নভেম্বর সকাল ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।  ( ইন্না লিল্লাহি…. রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়-শুভাকাঙ্খী রেখে গেছেন। এ দিনেই বিকেল সাড়ে ৪টায় সিডিএ হাইস্কুল মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার আগে একই মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরকার, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, রানীশংকৈল থানার ওসি’র প্রতিনিধি এসআই মাহমুদ হাসান ও সঙ্গীয় পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, সিরাজুল ইসলাম ও হবিবর রহমানসহ অন্য মুক্তিযোদ্ধা ও সহস্রাধিক মুসল্লী উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার দেখতে এলাকার কয়েক শত মহিলাও মাঠে উপস্থিত হন।

পরে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে রাণীশংকৈল মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
৫৩৭ Time View