ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

সরকারের সহায়তা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

সাংবাদিক

সরকারের মুখ্য ভূমিকা ছাড়া নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটা নির্বাচন করতে গেলে যতই স্বাধীন হই না কেন, সরকারের সহায়তা ছাড়া নির্বাচন সম্ভব নয়। নির্বাচন আয়োজনের জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের সমন্বয় ছাড়া এই প্রক্রিয়া সম্ভব নয়।”

তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের যোগাযোগ নিয়মিত না হলেও একেবারে বন্ধও নয়। আমরা সরকারের বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এগুলো মাথায় রেখেই আমাদের পরিকল্পনা সাজাতে হচ্ছে। সময়মতো সবকিছু জানানো হবে।

নির্বাচনের জন্য কোনো রোডম্যাপ হাতে নেওয়া হয়েছে কি না— এমন প্রশ্নে সিইসি বলেন, আমরা কোনো কিছু গোপন করছি না। আমাদের একটি বিস্তারিত কর্মপরিকল্পনা আছে, যেটা অফিসিয়াল ব্যবহারের জন্য। এটাকে কেউ রোডম্যাপ বলতেই পারেন। এই পরিকল্পনা অনুযায়ী আমরা বিভিন্ন কাজের টাইমলাইন ঠিক করেছি। সময়মতো তা সংশোধন বা হালনাগাদ হতে পারে।

এর আগে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে সিইসি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নির্বাচনী আচরণবিধি প্রণয়নের কাজ চলছে। বিভিন্ন মহলের মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, যারা মাঠপর্যায়ে কাজ করেন, তাদের অভিজ্ঞতা মূল্যবান। আলোচনার মাধ্যমে গঠনমূলক মতামত পেলে তা গ্রহণ করা হবে।

প্রশিক্ষণ কার্যক্রম বিস্তৃত করতে আঞ্চলিক নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিব আখতার আহমেদ। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৩৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
৮০৯ Time View