ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন তারেক রহমানের শপথ আজ, দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী আয়োজন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ: রাজধানীর যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ঠাকুরগাঁও-৩ এ  ১ লাখ ৩১ হাজার ৮৮৭ ভোট পেয়ে বিজয়ী বিএনপি’র জাহিদুর রহমান। ১০ম স্থানে থাকা মুসলিম লীগের খলিলুর পেয়েছেন ১১৩ ভোট। ঠাকুরগাঁও-৩ এ জাতীয় পার্টির হাফিজউদ্দীনসহ ৮ প্রার্থী জামানত হারালেন। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টস লিঃ এর চেয়ারম্যান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠিত গণমাধ্যমে খণ্ডিত ফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না: জামায়াত আমির চাঁদপুর জেলা যুবদলের শৃঙ্খলার বার্তা বিশৃঙ্খলা নয়, মানবিকতা ও দায়িত্বশীলতার আহ্বান নুরুল আমিন খান আকাশের সমাজসেবক হাজী মো. রফিক আহমদ এর ইন্তেকাল

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাভার্ড ভ্যান চালক নিহত

গোলাম আহমেদ সবুজ

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একটি বেসরকারি কোম্পানির কাভার্ড ভ্যানের চালক মো. শামীম হোসেন (৩০) নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা শামীমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শামীম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় বসবাস করতেন এবং শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যান চালিয়ে ঢাকাসহ আশপাশের এলাকায় সিমেন্ট সরবরাহ করতেন।

ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক সাগর আলী বলেন, সকাল ৮টার দিকে বিশমাইলে লোকজনের ভিড় দেখে এগিয়ে যাই। গিয়ে দেখি গাড়িচালক শামীম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। স্থানীয়দের সহায়তায় আমার রিকশায় তাকে হাসপাতালে আনি। অনেক রক্ত ঝরছিল, তাই তিনি নিস্তেজ ছিলেন, কোনো কথাও বলতে পারেননি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলী বিন সোলাইমান বলেন, সকাল সোয়া ৮টার দিকে শামীমকে হাসপাতালে আনা হয়। তিনি আসার আগেই মারা যান। আমরা চিকিৎসা করার সুযোগ পাইনি। পরে বিষয়টি থানায় জানানো হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, নিহতের হাঁটুর ওপরে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
৮৯৪ Time View