ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজার চালান, নারীসহ গ্রেপ্তার ২ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারী দেশগুলোর তালিকা করেছে ইসরায়েল দিনভর ভোগান্তির পর সন্ধ্যায় এলএনজি সরবরাহ বেড়ে ১০৯ কোটি ঘনফুট অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়াল ব্রাজিল চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ, প্রতিবাদ জামায়াতের মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি, ১২ নির্দেশনা মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে ৩ প্রাণহানি, আহত অন্তত ২৫ মালয়েশিয়ার কাছে হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের সিংগাইরে রাতের আধারে গৃহবধূকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ

সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজার চালান, নারীসহ গ্রেপ্তার ২

সাংবাদিক

 ‎ ‎মোস্তাফিজুর রহমান বাবু, সুনামগঞ্জ:- ‎সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। ‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট মাছিমপুর বাজার থেকে লাউড়েরগড় বাজারগামী সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। ‎

‎এসআরবি-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে—একটি সিএনজিযোগে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে লাউড়েরগড় বাজারের দিকে যাচ্ছেন। পরে দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ওই সড়কে চেকপোস্ট বসানো হয়। ‎ ‎এ সময় একটি সবুজ রঙের সিএনজি থামানোর সংকেত দিলে ভেতরে থাকা দুই ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করেন।

পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালানো হয়। ‎ ‎পরে তাদের সঙ্গে থাকা সবুজ রঙের একটি ট্রলি ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে এসআরবি। ‎ ‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আব্দুল রশিদের ছেলে মো. এনাম মিয়া (২২) এবং হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার রিয়া আক্তার (২১)। ‎

‎এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছে। ‎ ‎এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। পরে তাদের ও জব্দ করা আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ‎ ‎এসআরবি-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। ‎

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৫১০ Time View