ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিয়ানগরে জামায়াতের অর্থায়নে ইটসলিং রাস্তা নির্মাণ উদ্বোধন ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ। ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ। কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস পুকুরে, ১৫ যাত্রী আহত বুয়েট অধ্যাপক নজরুল ইসলাম মারা গেছেন লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ কুমিল্লা দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পেলো বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা!

৩ জাতীয় নির্বাচনে অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন

সাংবাদিক

২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখা এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে পাঁচ সদস্যের এ কমিটিতে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপণ), জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে-বিদেশে এ তিনটি জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা, অনিয়ম, দুর্নীতি এবং ভোটাধিকার খর্ব করার অভিযোগ রয়েছে। এছাড়া নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা এবং সম্ভাব্য আর্থিক অনিয়মও তদন্ত করা হবে।

কমিটিকে বলা হয়েছে নির্বাচনে অনিয়মের দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন, বিধি-বিধান, কমিশন ও প্রশাসনে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ প্রস্তুত করতে। কমিটি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকারকে প্রতিবেদন দেবে এবং প্রয়োজনমতো যেকোনো দপ্তর থেকে নথি তলব ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা রাখবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক এবং কমিশন লজিস্টিক সহায়তা দেবে এবং এ তদন্ত কার্যক্রম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
৮২১ Time View