ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ৪০ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি স্কুল-কলেজে, সাপ্তাহিক ছুটিতে হচ্ছে ৭ দিন চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়: ইরান নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

আপেল খেতে খেতে এর বীজও খেয়ে ফেলছেন? ক্ষতিগুলো জানুন

সাংবাদিক

চিকিৎসকেরা রোজ আপেল খাওয়ার পরামর্শ দেন। কারণ এ ফলটির পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অনেক। আপেল খেতে খেতে ভুলবশত এর বীজ খেয়ে ফেললে হতে পারে গুরুতর সমস্যা। এমনটাই বলা হয়েছে টিভি নাইনের একটি প্রতিবেদনে।

গবেষণায় দেখা গেছে, আপেলের বীজে ক্ষতিকারক রাসায়নিক উপাদান মজুত থাকে। এই বীজে থাকা অ্যামিগডালিন নামক যৌগটি মানুষের শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। কাঠবাদাম বা চেরি ফলের বীজেও এই ধরনের বিষাক্ত যৌগের খোঁজ মেলে।

আপেলের বীজ চিবিয়ে খেলে পেটের ভিতরে গিয়ে তা হজমের সময় ভাঙতে শুরু করে। এই ভাঙনের ফলেই শরীরে প্রাণঘাতী হাইড্রোজেন সায়ানাইড নামক একটি বিষাক্ত রাসায়নিক তৈরি হয়। এই সায়ানাইড রক্তে মিশলে শরীরের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

সায়ানাইড একটি ভয়ানক বিষ যা দ্রুত শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে দেয়। এর প্রভাবে মানুষের হার্ট এবং মস্তিষ্কের কাজকর্ম সম্পূর্ণ স্তব্ধ হয়ে যেতে পারে। এমনকি অক্সিজেনের ঘাটতি দেখা দিয়ে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাত্রারিক্ত সায়ানাইড শরীরে প্রবেশ করলে মানুষ দ্রুত কোমায় চলে যেতে পারেন। সঠিক সময়ে চিকিৎসা না হলে এই বিষের প্রভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

তবে চিকিৎসকদের মতে, দু-একটা বীজ ভুল করে গিলে ফেললে সমস্যা নেই। প্রায় এক কাপ আপেলের বীজ একসঙ্গে চিবিয়ে খেলে কিংবা এই বীজের কফি পান করলে বিপদ ঘটার সম্ভাবনা থাকে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০৩ Time View