ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

সাংবাদিক

শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ। সমাবেশে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এটি বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ‘‘যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। এক সপ্তাহ ধরে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল দেশটির অবকাঠামো ধ্বংসসহ অর্ধসহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ইরানের পাশে দাঁড়াতে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘এই অবৈধ রাষ্ট্র শান্তিকামী মানুষের জন্য হুমকি। ইসরায়েলের পক্ষে যারা ভূমিকা পালন করবে, তারাও শান্তিকামী মানুষের কাছে দুশমন হিসেবে চিহ্নিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী ইসরায়েলের অপরাধ পাশ কাটিয়ে ইরানকে বারবার হুমকি দিচ্ছেন। শক্তির মদমত্ততায় যারা উন্মাদ হয়ে যায়, তাদের পতন অনিবার্য।’’

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সল, আবদুল জলিল, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

সমাবেশ শেষে ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আরও কয়েকটি সংগঠন অংশ নেয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
৭৬০ Time View