ইহুদিদের ভোট দিতে দিচ্ছেন তাগাদা/ভোটকেন্দ্রে আরব ভোটারদের উপস্থিতি বেশি, ভীত নেতানিয়াহু ও তার মিত্ররা
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে আজ গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পড়ছে। সকাল থেকেই সাধারণ ইসরায়েলিরা দলে দলে ভোট দিতে যেতে শুরু করেন। এরমধ্যে আরব ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। আরব ইসরায়েলিরা অতীতে ভোট দেওয়া থেকে বিরত থাকলেও এবার তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ইসরায়েলে যেহেতু পিআর বা সংখ্যানুপাতিক হারে ভোটগ্রহণ হয়; তাই প্রত্যেকটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিআর পদ্ধতির নির্বাচনে যে দল বেশি ভোট পায় পার্লামেন্টে সে দল বেশি আসন পায়।
এমন অবস্থায় ভোটকেন্দ্রে আরবদের উপস্থিতি দেখে ভীত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মিত্ররা। তারা নিজেদের ভীতি অন্যদের মধ্যে ছড়ানোর চেষ্টা করছেন। নেতানিয়াহু ও তার মিত্ররা বলছেন, আরবরা এত বেশি ভোট দিলে ইসরায়েলপন্থিদের পতন ঘটবে। আর তাই তারা এখন ইহুদিদের ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছেন।
এক্সে এক পোস্টে নেতানিয়াহু লিখেছেন, “(ফিলিস্তিনি ইসরায়েলিদের বহনকারী) বাস ভোটকেন্দ্রের দিকে যাচ্ছে এবং আরব এলাকাগুলোতে দীর্ঘ লাইনের তথ্য দেওয়া হচ্ছে।”
অপরদিকে তার উগ্র জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির আরব শহ কাফর কাশেমে গিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি ডানপন্থি ভোটারদের আরবদের চেয়ে বেশি পরিমাণে ভোট দিতে বলেছেন। এ দখলদার বলেছেন, “যদি আপনারা চান ইসরায়েল ইহুদি এবং ইহুদিবাদী থাকুক তাহলে ভোট দিতে যান।”
সূত্র: আলজাজিরা






















রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব