ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছে সংস্কার ঐক্য পরিষদ

সাংবাদিক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার (২৮ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে চলছে এ কর্মসূচি।

এর পাশাপাশি ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। কর্মসূচির অংশ হিসেবে এনবিআরের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইডি কার্ড দেখিয়ে শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে আন্দোলনকারীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এদিকে শুক্রবার (২৭ জুন) এনবিআরের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের সব রাজস্ব দপ্তর ও অধীনস্থ সংস্থায় কোনো কর্মকর্তা বা কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কিংবা দেরিতে অফিসে উপস্থিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের চলমান আন্দোলনের ফলে মাঠ পর্যায়ের বেশ কিছু দপ্তরে সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, উল্লেখ করে এনবিআর এমন সতর্কবার্তা দেয়। এর জবাবে সংগঠনটি পাল্টা বিবৃতিতে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। পাশাপাশি তারা আশ্বস্ত করেছে, আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:২৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
৭৫৫ Time View