ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
র‍্যাবের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে আরও ১৬৭টি গাড়ি নাশতায় ভরপেট খাওয়ার পরেও শরীর ক্লান্ত লাগছে? রাষ্ট্রপতি দুদিনের রাষ্ট্রীয় সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রোববার ইয়ামালসহ পাঁচ অধিনায়ক বেছে নিল বার্সেলোনা সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী লংমার্চে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জিয়ানগরে জামায়াতের অর্থায়নে ইটসলিং রাস্তা নির্মাণ উদ্বোধন ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ। ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ।

নাশতায় ভরপেট খাওয়ার পরেও শরীর ক্লান্ত লাগছে?

সাংবাদিক

বেশিরভাগ মানুষই সকালে নাশতা সেরে দ্রুত কাজে বেরিয়ে যান। কিন্তু কর্মক্ষেত্রে পৌঁছে একেবারেই কাজ করার শক্তি থাকে না। খুবই ক্লান্ত লাগে,ঘুম ঘুম ভাব হয়।

বিশেষজ্ঞদের মতে, সকালের নাশতায় ভুল খাবার খেলে শরীরে কাজ করার শক্তি কমে যেতে পারে। সকালের নাশতায় যদি কর্ন‌ফ্লেক্স, সিরিয়াল ও পাউরুটি জাতীয় খাবার খাওয়া হয় তা হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তখন ইনসুলিনকে বেশি কাজ করতে হয়। এতে সুগার লেভেল হঠাৎ কমে যায়। এর ফলে শরীরে ক্লান্তি আসে। তখন আরও খিদে পায়।

‘এই সময়ে’র  এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু যে কার্বোহাইড্রেট ও শর্করা জাতীয় খাবার খেলেই এমন হয়, তা নয়। বাজারে পাওয়া প্যাকেজাত ফলের রস, চিনি মেশানো পানীয় খেলেও এই একই ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়া বাড়িতে বানানো প্যানকেক কিংবা চা-কফিতে চিনি-মধু মিশিয়ে খেলেও এমন সমস্যা হতে পারে। অনেক সময়ে আবার লুচি-পরোটার মতো ভাজাভুজি খাবার খেলেও এমনটা হয়। এই ধরনের খাবার খুব ধীরে হজম হয় এবং এর পলে গ্যাস-অ্যাসিডিটি দেখা দেয়। কার্বোহাইড্রেট ও শর্করা জাতীয় খাবার খেলে শরীর অতিরিক্ত ক্যালোরি জমা হয়। তখন হজম হতে বেশি সময় লাগে। এই ধরনের খাবার সকালের নাশতায় খেলেই শরীর ক্লান্তি হয়ে পড়ে।

এ সমস্যা এড়াতে কী করবেন
সকালের নাশতায় কার্বোহাইড্রেট ও শর্করা জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিন। এর পরিবর্তে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খান। প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরে শক্তি জোগায় । ফাইবার হজমের সমস্যা দূর করে। নাশতায় ওটসের তৈরি পদও রাখতে পারেন। চাইলে ডিম সিদ্ধ, পনির, আটার রুটি, সবজির তরকারি ইত্যাদি খেতে পারেন। এর পাশাপাশি খালি পেটে চা-কফি খাওয়া এড়িয়ে চলুন। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
৫০৬ Time View