মধুপুরে মাহিন্দ্রা মালিক-শ্রমিকদের মানববন্ধন মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি
আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে কিস্তির টাকা পরিশোধের পরও চেক ডিজঅনার মামলার প্রতিবাদে মাহিন্দ্রা মালিক-শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিস্তিতে মাহিন্দ্রা থ্রি-হুইলার কিনে নির্ধারিত সময় অনুযায়ী টাকা পরিশোধের পরও চেক ডিজঅনার মামলায় হয়রানির অভিযোগ করেছেন টাঙ্গাইলের মধুপুরের অর্ধশতাধিক মালিক।
মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং কিস্তির হিসাব-নিকাশ যাচাই করে বিরোধ নিষ্পত্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী মাহিন্দ্রা মালিক ও শ্রমিকেরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে মাহিন্দ্রা (পিয়াজু) সিএনজি মালিক-শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাহিন্দ্রা সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের সভাপতি সুলতান ও সাধারণ সম্পাদক চান মিয়া বক্তব্য দেন।
ভুক্তভোগী মকবুল হোসেন, শফিকুল ইসলাম ও সেলিম বলেন, “আমরা চুক্তি অনুযায়ী কিস্তির টাকা পরিশোধ করেছি। এরপরও আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা হয়রানি চাই না, বিষয়টির সুষ্ঠু সমাধান চাই। সংশ্লিষ্ট কাগজপত্র ও লেনদেনের হিসাব যাচাই করে আইনানুগভাবে দ্রুত বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী ও নেতৃবৃন্দ।


























মধুপুরে মাহিন্দ্রা মালিক-শ্রমিকদের মানববন্ধন মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি