ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর, পূর্ণাঙ্গ রায় প্রকাশ তাজমিনের পোশাক যাচ্ছে ডিএনএ ল্যাবে, ফরেনসিকে মোবাইল ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি

মেথি না কাঁচা ডিমের হেয়ার মাস্ক, চুলের জন্য কোনটি ভালো?

সাংবাদিক

চুলের জট ছাড়াতে এবং চুল ঝলমলে ও প্রাণবন্ত করতে অনেকেই ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহার করেন। এজন্য কাঁচা ডিমের মাস্ক কিংবা মেথির মাস্ক বানিয়ে নেন ঘরে। কিন্তু এ দুই ঘরোয়া টোটকার মধ্যে কোনটি বেশি কার্যকর?

মেথির হেয়ার মাস্ক
মেথির দানায় রয়েছে নানা উদ্ভিজ্জ রাসায়নিক উপাদান। দীর্ঘদিন ধরেই চুলের পরিচর্যায় এর ব্যবহার হয়ে আসছে। দানা সারারাত পানিতে ভিজিয়ে রাখলে একটি পিচ্ছিল, জেলির মতো আকার নেয়। তার সঙ্গে মেথির দানাগুলো বেটে মাস্ক তৈরি করা হয়। আর এই বৈশিষ্ট্যের জন্যই মেথি দিয়ে তৈরি মিশ্রণ চুলে প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে। মেথির হেয়ার মাস্ক প্রয়োগ করে তার পর মাথা ধুয়ে নিলে চুল তুলনামূলক ভাবে নরম, মসৃণ হয় এবং সহজে আঁচড়ানো যায়। চুলের বাইরের স্তর বা কিউটিকল যত মসৃণ থাকে, তত সমানভাবে আলো প্রতিফলিত হয়। ফলে চুল দেখতে আরও চকচকে লাগে।

ডিমের হেয়ার মাস্ক
ডিমে প্রচুর প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড রয়েছে। সেই কারণেই চুলের জন্য তৈরি নানা ধরনের মিশ্রণে প্রোটিন ব্যবহার করা হয়। এর মধ্যে থাকা বায়োটিন, ভিটামিন এ, ডি, ই চুলকে মজবুত ও উজ্জ্বল করতে সাহায্য করে। কিন্তু ডিম খেলে শরীর যে পুষ্টি পায়, কাঁচা ডিম সরাসরি চুলে লাগালে সে ফল পাওয়া যায় না। কাঁচা ডিমের মাস্ক ব্যবহার করলেই ক্ষতিগ্রস্ত চুলের গঠন মেরামত হয়ে যাবে, এমন প্রমাণ নেই।

মেথি না কাঁচা ডিমের হেয়ার মাস্ক, কোনটি এগিয়ে?
চুলকে মসৃণ, কোমল ও চকচকে দেখানোর জন্য মেথিই তুলনামূলক এগিয়ে থাকে। কারণ, ভেজানো মেথির পিচ্ছিল উপাদান চুলের উপর একটি মসৃণ আবরণের সৃষ্টি করে এবং চুলকে চকচকে দেখায়। চাইলে মেথি ও ডিমের মাস্ক একসঙ্গেও ব্যবহার করতে পারেন। এতেও উপকার মিলবে।

সূত্র: আনন্দবাজার

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৫৭৫ Time View