ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ কোচিং বাণিজ্যে জিম্মি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, ক্লাসে উপস্থিতিতে ধস অবৈধ অটোরিকশা-সিএনজি চলাচল রোধে সাভার হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে থানায় মামলা দেবিদ্বার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

রাণীশংকৈলে একই রাতে ৩ ট্রান্সফরমার চুরি ও উদ্ধার। গ্রেপ্তার- ১। এলাকায় এখনো বিদ্যুৎ নেই।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি :-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রাতে পল্লী বিদ্যুতের ৩টি ট্রান্সফরমার চুরির হয়েছে এবং পরে পুলিশ সেগুলো উদ্ধার করেছে। এইসাথে একজনকে আটক করা হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শনিবার  দিবাগত রাত (২৭ জুলাই) ২ টায় উপজেলার পাটাগড়া চৌরাস্তা এলাকায় চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় ওই স্থানে বিদ্যুতের খুঁটির উপরে লোক ও রাস্তার পাশে দাঁড়ানো লোকসহ ট্রাক দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা সেখানে এগিয়ে গেলে ট্রান্সফরমারসহ চোরেরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং কয়েকজন মোটরসাইকেলযোগে ট্রাকটিকে ধাওয়া করে।

পুলিশও পাশাপাশি গাড়ি নিয়ে ধাওয়া করে। পরে, দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল থানা পুলিশের সহযোগিতায় বীরগঞ্জে ট্রাকের হেলপার শহীদুল ইসলাম(২৪)কে পুলিশ গ্রেপ্তার করে। এসময় অপর ৩ চোর পালিয়ে যায়। রাণীশংকৈল পুলিশ ট্রাকসহ আটক শহীদুলকে থানায় নিয়ে আসে। রাণীশংকৈল থানার ওসি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আজ সোমবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, উদ্ধারকৃত ট্রান্সফরমারগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দ্রুত ফেরত দেয়া হবে। এদিকে রাণীশংকৈল পল্লী বিদ্যুতের ডিজিএম এনামুল হক জানান, ওই এলাকায় এখন পর্যন্ত ৬০টি সংযোগে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি, ট্রান্সফরমারগুলো ফেরত পেলেই দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
৭১৯ Time View