ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন: ইসির আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক বুধবার

সাংবাদিক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতিও পর্যালোচনা করা হবে।

আজ রোববার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এমন তথ্য জানা গেছে। চিঠিতে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকটিতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রধান অথবা তাঁদের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকবেন।

বৈঠকে উপস্থিত হওয়ার জন্য যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাঁরা হচ্ছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব; স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব; পুলিশের মহাপরিদর্শক (আইজিপি); সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার; বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র‌্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এর আগে গত মাসে পুলিশের মহাপরিদর্শক এবং বিজিবি ও আনসার-ভিডিপির মহাপরিচালকদের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠককালে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন সিইসি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫০৬ Time View