ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর, পূর্ণাঙ্গ রায় প্রকাশ তাজমিনের পোশাক যাচ্ছে ডিএনএ ল্যাবে, ফরেনসিকে মোবাইল ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি

হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ: হাসপাতালে চিকিৎসাধীন অস্তায় দুইজন ভর্তি ​

সাংবাদিক

মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ প্রতিনিধি:  চাঁদপুরের হাইমচর উপজেলায় ২৯ নং চরশোলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ও হাইমচর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদার ছেলে অভির বিরুদ্ধে।

​প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত অভি বাঁশ দিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত ও আতঙ্কিত হয়ে পড়ে। হামলায় পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ আব্দুল রাব্বানী ও মোঃ ইসরাফিল গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ​

ঘটনার বিস্তারিত নিশ্চিত করে ২৯ নং চরশোলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এক ভিডিও বক্তব্যে ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের সুরক্ষার ওপর জোর দিয়ে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত অভির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। ​অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৫৭৮ Time View