ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর এইচএসসি: ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প ২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজা : সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আ.লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

সাংবাদিক

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা আগামীকালের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার) রাজধানীর বাংলা মোটর মোড়ে এনসিপির কার্যালয় থেকে শুরু হওয়া এ মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য থেকে শুরু করে ছাত্র, যুব, শ্রমিক, নারীসহ সব ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণ করেন।

আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে মিছিল এগিয়ে যায় শাহবাগে। সেখানে কথা বলেন এনসিপির নেতাকর্মীরা।

তারা জানান, ফ্যাসিস্টদের এমন হাঁকডাককে ভয় পায় না এনসিপি। আওয়ামী লীগের দোসর বা যে কারও অপচেষ্টাকে রুখে দিতে প্রস্তুত তারা।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, জুলাইযোদ্ধাদের ভয় দেখিয়ে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না কেউ। পারবে না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে।

এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
৮৫৫ Time View