ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে ৪৯ জন নির্বাচিত বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাকে গ্রিন সিটি রূপে গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে একজনকে হত্যা

জাতীয় পার্টির সম্মেলন স্থগিত, ক্ষুব্ধ দুই কো-চেয়ারম্যান

সাংবাদিক

আলোচনা ছাড়াই জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন স্থগিত করায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৮ জুন জাতীয় পার্টির (জাপা) জাতীয় সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি সম্মেলন স্থগিতের কথা জানায়। এ নিয়ে আজ মঙ্গলবার গণমাধ্যমে এক যৌথ বিবৃতিতে দুই কো-চেয়ারম্যান বলেন, ‘‘এই সিদ্ধান্ত আমাদের কাছে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অনভিপ্রেত। এককভাবে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দলীয় গঠনতন্ত্র, প্রেসিডিয়ামের সম্মান ও তৃণমূল নেতা-কর্মীদের আকাঙ্ক্ষার পরিপন্থী। আমরা এই সিদ্ধান্তে বিস্মিত ও গভীরভাবে উদ্বিগ্ন।’’

তাঁরা জানান, বিষয়টি তাঁরা প্রথম জানতে পারেন জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে। বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা মনে করি, ২৮ জুনের জাতীয় সম্মেলন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় গঠনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং নির্বাচন কমিশনের নিয়ম ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বৈধতা নিশ্চিতের পরিপ্রেক্ষিতে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম।’’

দলের প্রেসিডিয়াম সভায় ২০ মে সিদ্ধান্ত হয়েছিল, বরাদ্দ পাওয়া না গেলে বিকল্প স্থান হিসেবে রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উন্মুক্ত স্থানে সম্মেলন হবে। দুই নেতার ভাষায়, ‘‘এই সিদ্ধান্ত এখনো বহাল আছে।’’

তাঁরা আশা প্রকাশ করেন, জাপার চেয়ারম্যান গঠনতন্ত্র ও প্রেসিডিয়ামের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিকল্প স্থানে হলেও ২৮ জুন সম্মেলনের আয়োজন নিশ্চিত করবেন।

‘‘জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। গঠনতন্ত্রের প্রতি সম্মান ও অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাই হোক তাদের এগিয়ে চলার প্রধান শক্তি’’, বলেন দুই কো-চেয়ারম্যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৮২৪ Time View