ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁদপুরে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রেফতার আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা সোনারগাঁয়ে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ৭ জন আটক, লুটপাটের অভিযোগ নিয়ে বিতর্ক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও সোনারগাঁয়ের কৃতি সন্তান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন

তেল আবিবের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আভাস

সাংবাদিক

ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং অধিকৃত পশ্চিম তীরের আকাশে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টার দিকে এ খবর জানায়।

আল জাজিরা জানায়, ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরান থেকে সর্বোচ্চ ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণ পরই জর্ডানের রাজধানী আম্মানে সাইরেন বাজতে শোনা যায়। আল জাজিরার সরাসরি সম্প্রচারের আগ মুহূর্তেও সেখানে সাইরেন বাজতে দেখা গেছে। এটি ইঙ্গিত করে যে, ক্ষেপণাস্ত্রগুলো তখন আর জর্ডানের আকাশসীমায় ছিল না। পরে সেগুলোকে তেল আবিব ও অধিকৃত পশ্চিম তীরের আকাশে দেখা যায়।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করেছে বা ক্ষয়ক্ষতির কারণ হয়েছে এমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের চিকিৎসা ও জরুরি সেবাদাতা সংস্থাগুলোও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি।

তেল আবিব জেলার বাইরেও বিস্তীর্ণ এলাকাজুড়ে সাইরেন বাজানো হয়েছে। এটি নির্দেশ করে যে পরিস্থিতি আরও বিস্তৃত আকার ধারণ করেছে এবং নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৮০০ Time View