ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়ের পাশে কংগ্রেস, পেতে পারে দুই মন্ত্রিত্ব রায়পুরে SKB ফেব্রিকেটর কনফারেন্স ২০২৬ উপলক্ষে উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনের বিদায় সংবর্ধনা কুড়িগ্রামের ফুলবাড়ীতে যান্ত্রিকতার কবলে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের পাথরের জাঁতা সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর এল এল উজ্জলের আর নেই! কলাপাড়ায় মাদকের ভয়াবহ আগ্রাসন, ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার সভাপতি সাংবাদিক মনির হোসেন ও দাতা সদস্য মাহবুব মোল্লা মিথ্যা অপপ্রচার, হুমকি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর সতর্কতা মেধা হবে জনপ্রশাসনে পদায়ন-বদলির নীতি: প্রধানমন্ত্রী

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়ের পাশে কংগ্রেস, পেতে পারে দুই মন্ত্রিত্ব

সাংবাদিক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের ডিএমকে ও এআইএডিএমকের দ্বিমুখী আধিপত্য ভেঙে বিধানসভা নির্বাচনে বড় সাফল্য পেয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে দলটিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কংগ্রেসের এমপি শশিকান্ত সেন্টিল বলেন, ‘হ্যাঁ, কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকেকে সরকার গঠনে সমর্থন দেওয়ার অনুমোদন দিয়েছে।’

দলীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই টিভিকেকে সমর্থনের পক্ষে ছিলেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন, এ সিদ্ধান্ত যেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব নয়, তামিলনাড়ু কংগ্রেস কমিটি (টিএনসিসি) নেয়। পরে গভীর রাতে কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির ভার্চুয়াল বৈঠকে টিএনসিসিকে টিভিকের সরকার গঠনে সমর্থনের অনুমতি দেওয়া হয়।

সূত্রগুলো আরও জানিয়েছে, বিজয়ের সম্ভাব্য মন্ত্রিসভায় কংগ্রেস দুটি মন্ত্রণালয় পাওয়ার আশা করছে। এ বিষয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর ও প্রবীণ চক্রবর্তী টিভিকের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

তবে সমর্থনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে কংগ্রেস। দলটি চায়, টিভিকে যেন এনডিএ বা তাদের কোনো শরিক দলের সঙ্গে, বিশেষ করে এআইএডিএমকের সঙ্গে, কোনো ধরনের জোট না করে।

এদিকে সরকার গঠনের জন্য বিজয়কে আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল বা গভর্নরের কাছে দাবি জানাতে হবে। এরপরই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন।

নির্বাচনে জয়ের পর মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রথম প্রতিক্রিয়া জানান বিজয়। সমর্থকদের উদ্দেশে দেওয়া দীর্ঘ তামিল ভাষার পোস্টে তিনি বলেন, টিভিকের বর্তমান অবস্থানে পৌঁছানো সহজ ছিল না।

তিনি লেখেন, ‘দল গঠনের পর অনেকেই আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা সব বাধা অতিক্রম করেছি। আমরা একা দাঁড়িয়েছি এবং মানুষের ওপর বিশ্বাস রেখেছি। নিরপেক্ষতার আড়ালে অপমান ও সমালোচনা এসেছে। কিন্তু যাদের জন্য আমরা রাজনীতিতে এসেছি—আমাদের মানুষ, আমাদের তামিলনাড়ু—তারা সবসময় আমাদের পাশে থেকেছে।’

বিজয় আরও বলেন, টিভিকের এই ফলাফল শুধু একটি রাজনৈতিক দলের জয় নয়, এটি গণতন্ত্রেরও জয়।

তিনি বলেন, ‘আমি তামিলনাড়ুর জনগণের প্রতি আজীবন কৃতজ্ঞ, যারা এমন একটি রাজনৈতিক বিজয় এনে দিয়েছেন, যা একসময় অসম্ভব মনে হয়েছিল। প্রতিটি সমর্থক, সংগঠক এবং ভার্চুয়াল যোদ্ধাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

সূত্র: এনডিটিভি

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
৫০৭ Time View