ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম

টেকনাফ শুরু হচ্ছে যৌথ অভিযান

সাংবাদিক

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় টেকনাফ উপজেলা পরিষদে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় নাফ নদী স্থল সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল এবং নজরদারি আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচার, পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা উচ্ছেদ, অবৈধ অস্ত্র উদ্ধার, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্তকরণ এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন, রামু বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো: মহিউদ্দিন আহমেদ, জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল নিয়ানুল হালিম খান, উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার এসএম অনীক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
৬৭১ Time View