ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সাঁকো নির্মাণ ও রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী গোপালগঞ্জে আমার দেশ পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ফরিদগঞ্জে ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় পঙ্গুতের পথে ৫টি শিশু, (ইউ,এন,ও) কাছে অভিযোগ সংবাদ প্রকাশের জেরে আর কত সাংবাদিক হবে হামলার শিকার? কোটালীপাড়ায় ১৫ দিনেই নতুন সড়কে ধস জাল সনদে চাকরি: জিয়ানগরের বাটাজোড় আলীম মাদ্রাসার দুই শিক্ষকের এমপিও বাতিল নরসিংদীতে মুক্তিপণ আদায়ের অভিযোগে সাংবাদিক বাবুলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

গোপালগঞ্জে আমার দেশ পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ):

সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহার এবং অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, টুঙ্গিপাড়া প্রেসক্লাব, কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক পলাশ সিকদার, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সহসভাপতি কামরুল হাসান চান মিয়া সিকদার।
বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড তুলে ধরা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। কিন্তু অনিয়মের অভিযোগ খতিয়ে না দেখে বরং সংবাদ প্রকাশকারী সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে, যা অনুসন্ধানী সাংবাদিকতাকে ভয়ভীতি প্রদর্শনের একটি সুপরিকল্পিত অপচেষ্টা।
তারা অভিযোগ করেন, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেনের তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন,
সড়ক নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিককে হয়রানির উদ্দেশ্যে চাঁদাবাজির মামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।
রাষ্ট্রের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের তথ্য গণমাধ্যমে প্রকাশ পাওয়া গণতান্ত্রিক জবাবদিহিতার অংশ। কিন্তু অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সংবাদ প্রকাশকারী সাংবাদিককে মামলায় জড়ানো হলে তা শুধু একজন সাংবাদিকের নয়, স্বাধীন গণমাধ্যমের জন্যও অশনিসংকেত। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান।
প্রসঙ্গত, গত ৬ জুলাই আমার দেশ অনলাইনে ‘কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম এবং কার্পেটিংয়ের নিম্নমানের চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশের একদিন পর, ৭ জুলাই, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত ১ হাজার ২৬৫ মিটার সড়কের রক্ষণাবেক্ষণ কাজের কার্যাদেশ পায় চুয়াডাঙ্গাভিত্তিক জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই সড়কের কার্পেটিং হাতের স্পর্শে উঠে যেতে শুরু করে। নির্মাণের অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে ধস ও ক্ষয় দেখা দেয়। এসব অভিযোগের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক জনমতের সৃষ্টি হয়। পরে বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। তবে অভিযোগের সুষ্ঠু তদন্তের পরিবর্তে সংবাদ প্রকাশকারী সাংবাদিকের বিরুদ্ধেই মামলা দায়ের করায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
৫২২ Time View