ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিকপুত্র নাভান মনির মাহির সরকারি বৃত্তি লাভ বন্যাদুর্গত মানুষের পাশে যুবদল, বাঁশখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সাঁকো নির্মাণ ও রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী গোপালগঞ্জে আমার দেশ পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ফরিদগঞ্জে ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় পঙ্গুতের পথে ৫টি শিশু, (ইউ,এন,ও) কাছে অভিযোগ সংবাদ প্রকাশের জেরে আর কত সাংবাদিক হবে হামলার শিকার? কোটালীপাড়ায় ১৫ দিনেই নতুন সড়কে ধস

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

সাংবাদিক

স্টাফ রিপোর্টার
মো: ইসমাইল হোসেন

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের বারেন্ডা এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় গার্মেন্টস শ্রমিক, শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়।

এ অবস্থায় স্থানীয়দের চলাচল স্বাভাবিক রাখতে কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লার উদ্যোগে জলাবদ্ধ স্থানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। কাঁঠালতলা-মোল্লা মার্কেট সড়ক থেকে অন্যরকম পার্কমুখী সড়ক পর্যন্ত কয়েকশ মানুষের যাতায়াত সহজ করতে নির্মাণ করা হয় সাঁকোটি।

স্থানীয়দের সহযোগিতায় সাঁকো নির্মাণে অংশ নেন আলতাফ মণ্ডল, আক্তার কাজী, মনির মিস্ত্রি, রবিন কাজী, রনি শেখসহ আরও অনেকে।

স্থানীয় বাসিন্দারা জানান, পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। তারা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ কামনা করেন।

কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লা বলেন, “মানুষের দুর্ভোগের সময় পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। টানা বৃষ্টিতে এলাকাবাসীর চলাচল সম্পূর্ণ ব্যাহত হওয়ায় সাময়িক সমাধান হিসেবে নিজ উদ্যোগে এই বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। তবে এটি স্থায়ী সমাধান নয়। বারেন্ডা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। নির্বাচিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ সমস্যার স্থায়ী সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। মানুষ যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, সেটিই আমার অঙ্গীকার।”

এদিকে, সাঁকো নির্মাণের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে বারেন্ডা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৪২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৫১০ Time View