ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস ‘স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থীই লড়তে পারবেন’

গাজীপুরে লাগেজ ও বস্তা থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

সাংবাদিক

সামাদ খন্দকার,গাজীপুর প্রতিনিধি:-  গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের পানিতে ভাসতে থাকা জুটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভবানীপুর মেম্বারবাড়ী বাজারের মধ্যবর্তী একটি ফাঁকা জায়গা থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামজা অ্যাপারেলস লিমিটেডের পাশে একটি ব্রিজের নিচে সরু খালের পানিতে একটি লাগেজ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে। লাগেজ খুলে ভেতরে অজ্ঞাত এক নারীর মরদেহের নিচের অংশ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর একই এলাকার পাশের পানিতে আরও একটি জুটের বস্তা ভাসতে দেখা যায়।

পুলিশ সেটিও উদ্ধার করে। পরে বস্তাটি খুললে এর ভেতর থেকে নারীর মরদেহের বাকি অংশ, মাথাসহ শরীরের অন্যান্য অংশ, পাওয়া যায়। স্থানীয়রা জানান, প্রথমে খালের পানিতে লাগেজটি ভাসতে দেখে তারা কাছে যান। একপর্যায়ে লাগেজের ভেতর মানুষের পা দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পাশের পানিতে ভাসতে থাকা বস্তাটিও উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, শুক্রবার বিকেলে ভবানীপুর এলাকা থেকে একটি লাগেজের ভেতর নারীর মরদেহের একটি অংশ উদ্ধার করা হয়।

পরে পাশের পানিতে ভাসতে থাকা একটি জুটের বস্তা উদ্ধার করে এর ভেতর থেকে মরদেহের বাকি অংশ পাওয়া যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড কি না এবং ওই নারীকে কোথায় ও কীভাবে হত্যা করা হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
৫০৮ Time View