ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

তেঁতুলঝোড়া ইউপি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ, ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি ইউপি সচিব নোমান

সাংবাদিক

 নিজস্ব প্রতিবেদক, সাভার: ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদকে ঘিরে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইউনিয়ন পরিষদের প্রশাসক, সচিব ও ছাত্রদল সভাপতিকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। তবে প্রকাশিত ওই প্রতিবেদনের তথ্যকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের দাবি, কোনো ধরনের যথাযথ প্রমাণ, সরকারি নথি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ না করেই একটি পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

এতে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ তাদের। প্রকাশিত প্রতিবেদনে ‘দালাল রাজত্ব’, চাঁদাবাজি, জালিয়াতি ও অবৈধ সুবিধা নেওয়ার মতো গুরুতর অভিযোগ করা হলেও এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের।

তারা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই করে এবং অভিযুক্ত পক্ষের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতিমালার অংশ। কিন্তু একপাক্ষিক বক্তব্যের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এদিকে, প্রকাশিত সংবাদের কারণে সামাজিক ও রাজনৈতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে সংশ্লিষ্টরা প্রতিবাদ ও সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৫২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫১৯ Time View