ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান, ১৫০ পিস ইয়াবা ও আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

সাংবাদিক

ঢাকা জেলা প্রতিনিধি: গোলাম আহমেদ সবুজ ঢাকার সাভার ও ধামরাইয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) পৃথক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়। ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে রোকেয়া (৫০) নামে এক নারীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনোরঞ্জন রাজবংশী (৫০) নামে একজনকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

এছাড়া রাত ৯টা ৫০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজারের সালেহপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মীর তৌসিফ আহমেদ (২৬) ও শেখ তানভীর (২৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া মনোরঞ্জন রাজবংশী (৫০)-এর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৫১০ Time View