ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে বেরিয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি :-মাদকের মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আবারও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিএনপির বহিষ্কৃত নেতা নাজির হোসেন(৫৫) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার ২৩ সেপ্টেম্বর রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেন।  গ্রেপ্তার নাজির হোসেন ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে এবং হোসেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

৫ দিন আগে তিনি মাদকের মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার রাতে রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাঁর বাড়ি থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং বাড়ির মালিক নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়। জামিনে বেরিয়ে এসে নাজির আবার অবৈধ মাদক ব্যবসায় যুক্ত হন বলে জানা গেছে।

অভিযান শেষে ডিএনসির উপপরিদর্শক (এসআই) শাকিলা রহমান বাদী হয়ে গ্রেপ্তার নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা করেন। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী আরও বলেন, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৫০৯ Time View