ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি স্কুল-কলেজে, সাপ্তাহিক ছুটিতে হচ্ছে ৭ দিন চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়: ইরান নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজার চালান, নারীসহ গ্রেপ্তার ২ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারী দেশগুলোর তালিকা করেছে ইসরায়েল

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, পলাতক স্বামী

সাংবাদিক

গোলাম আহমেদ সবুজ, ঢাকা জেলা প্রতিনিধি :  ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এ সময় তার সঙ্গে থাকা আরও ৭০ পিস ইয়াবা ফেলে রেখে পালিয়ে যায় তার স্বামী বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নারীর নাম মিতু আক্তার (২২)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার সোনাকানিয়া জামুন্না এলাকার মামুনুর রশিদের মেয়ে এবং মো. বেলাল হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর বাজার এলাকায় ভাড়ায় বসবাস করতেন। পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এর ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানাধীন টেংগুরি এলাকায় অভিযান চালান। অভিযানকালে মিতু আক্তারকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক ওজন ৩ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা। এ সময় তার স্বামী মো. বেলাল হোসেন (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া আরও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সব মিলিয়ে অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক ওজন ১০ গ্রাম এবং মূল্য প্রায় ৩০ হাজার টাকা, উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার মিতু আক্তার ও পলাতক বেলাল হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫১৬ Time View