ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি স্কুল-কলেজে, সাপ্তাহিক ছুটিতে হচ্ছে ৭ দিন চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়: ইরান নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজার চালান, নারীসহ গ্রেপ্তার ২ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারী দেশগুলোর তালিকা করেছে ইসরায়েল

সহশিল্পী বদলে নতুন মিশনে ইধিকা পাল

সাংবাদিক

ঢালিউড মেগাস্টার শাকিব খানের পর কলকাতার দেবের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইধিকা পাল। দেব-ইধিকা জুটির প্রথম সিনেমা ‘খাদান’ বক্স অফিসে বাজিমাত করেছিল। সেই সুবাদে ‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি-২’ সিনেমাতে দেবের বিপরীতে ইধিকাকে বেছে নিয়েছিলেন নির্মাতা।

এমনকি দেব-শুভশ্রী জুটির ‘দেসু সেভেন’ সিনেমার বাড়তি চমক হিসেবে ক্যামিও চরিত্রে রাখা হয়েছে ইধিকাকে। সব মিলিয়ে দেব-ইধিকা জুটিকে ভারতীয় বাংলা সিনেমার গতিপথ খানিকটা বদলে দিয়েছে। যে কারণে ভারতীয় বাংলা সিনেমায় জন্য এই দুই তারকাকে নিয়ে প্রযোজক-পরিচালকরা নতুন করে ভাবতে শুরু করেছেন। সেই মুহূর্তে সহশিল্পী বদলে নতুন মিশনে নামছেন ইধিকা পাল।

আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এবার টলিউডের আরও এক প্রথম সারির নায়কের সঙ্গে নাকি এক সিনেমায় দেখা যাবে ইধিকা পালকে। যদিও অভিনেত্রীর তরফ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তারপরও অনেকের ধারণা, দেবের পর এবার জিতের নায়িকা হয়ে পর্দায় আসছেন ইধিকা।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, পরিচালক পথিকৃৎ বসুর আগামী সিনেমায় জিতের বিপরীতে ইধিকাকে দেখা যেতে পারে। সিনেমাটি প্রযোজনা করবে এসকে মুভিজ। যদিও এই সিনেমার বিষয়ে এখনও প্রযোজনা সংস্থার তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। জিৎ বা ইধিকাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এটি যে কেবলই গুঞ্জন–তা মানতে নারাজ নেটিজেনদের অনেকে। কারণ একটাই, সিনেমা বিষয়ে যেসব খবর রটে, তা আগে ও পরে সত্যি বলে প্রমাণ হয়। এখন দেখার অপেক্ষা শাকিব খান ও দেবের পর কবে নাগাদ জিতের বিপরীতে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান ইধিকা পাল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৪৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০৩ Time View