কিশোরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিমখানার পুকুরে মাছের পোনা অবমুক্ত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।
জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন মিলন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রবিউল হক খান মিল্কি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যুবদলের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে যুবদলকে আরও শক্তিশালী হয়ে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জ জেলা যুবদলের যেকোনো জনকল্যাণমূলক কর্মসূচিতে জেলা পরিষদ পাশে থাকবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কিশোরগঞ্জ নুরুল উলুম বালিকা এতিমখানার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি এতিমখানার শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এতিমখানার রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজে সহযোগিতার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও মানবিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে প্রশংসিত হয়।


















কিশোরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিমখানার পুকুরে মাছের পোনা অবমুক্ত