ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তির দরকার নেই, তাদের বিপুল অর্থ আর প্রণালি আমাদের দখলে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন আশরাফুল শ্রমিক অসন্তোষ না কমলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা নোয়াখালীর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার চট্টগ্রামে গ্রেপ্তার সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক শেখ হাসিনার লাশও আসবে না, প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ: এনসিপি এমপি এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

ইরানের সঙ্গে চুক্তির দরকার নেই, তাদের বিপুল অর্থ আর প্রণালি আমাদের দখলে

ইরানের কয়েকশ মিলিয়ন ডলার আর হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রে দখলে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তিরও প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ নিয়ে লিখেছেন, “আমাদের ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। (চুক্তি করার) সেই দিনগুলো বহু আগে চলে গেছে। তাদের অর্থ আমাদের দখলে, কয়েকশ মিলিয়ন ডলার। এবং তাদের (হরমুজ) প্রণালিও আমাদের দখলে।”

খবর বের হয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে যুদ্ধের সমাপ্তি ঘটানোর চেষ্টা করছেন। ট্রাম্প এ বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, জেডি ভান্সকে তিনি এখন শুধুমাত্র বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির দুর্নীতির দিকে নজর দিতে বলেছেন।

ট্রাম্প লিখেছেন, “আমি ভাইস প্রেসিডেন্টকে তার নজর পুরোপুরি এবং সম্পূর্ণভাবে ডেমোক্রেটিকদের নিয়ন্ত্রণে থাকা শহর ও অঙ্গরাজ্যগুলোতে হওয়া দুর্নীতি ও অপরাধের দিকে দিতে বলেছি। যেমন মিনিওসোটা, ক্যালিফোর্নিয়া, ইলিয়নসসহ আরও যেগুলো ডেমোক্রেটিকদের নিয়ন্ত্রণে আছে সেখানে নজর দিতে বলেছি। সেসব জায়গায় প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার চুরি করা হচ্ছে। আমাদের কেন্দ্রীয় বাজেটে সমন্বয় আসবে যদি এ ধরনের বড় অপরাধগুলো আমরা থামাতে পারি। দুর্নীতি ডেমোক্র্যাটদের রক্তে আছে।”

সূত্র: ট্রুথ সোশ্যাল

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৫০০ Time View