ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম

দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা ও সড়ক অবরোধের কারণে দুই দিন বন্ধ থাকার পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। 

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বুধবার দুপুরের পর নিরাপত্তাঝুঁকির কারণে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা-ঢাকা রুটে হানিফ এন্টারপ্রাইজ, এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীরা লাইন, মাস্টার ট্রাভেলস, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টারপ্রাইজ ও এইচআর পরিবহনসহ বিভিন্ন পরিবহনের বাস চলাচল শুরু হয়। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১০ থেকে ১৫টি কোম্পানির বাস এ রুটে চলাচল করছে।

সাতক্ষীরা লাইনের কাউন্টারম্যান মোকলেছুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু হয়েছে।

টুংগীপাড়া এক্সপ্রেসের কাউন্টারম্যান মনিরুল ইসলাম বলেন, বুধবার রাত থেকে সাতক্ষীরা-ঢাকা রুটে আমাদের বাস চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ হয়ে আগের নিয়মে বাস চলাচল করছে।

ইমাদ পরিবহনের কাউন্টারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে যাত্রীর সংখ্যা আগের তুলনায় কম।

সাতক্ষীরা জেলা পরিবহন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার মুকুল হোসেন বলেন, শুক্রবার থেকে সাতক্ষীরা লাইন, এসপি গোল্ডেন লাইন ও এইচআর পরিবহনসহ প্রায় ১৫টি কোম্পানির বাস সাতক্ষীরা থেকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচল করছে।

তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও পরিবহন মালিকদের মধ্যে এখনো শঙ্কা রয়েছে। অনেকে ঝুঁকি নিয়ে বাস চালাচ্ছেন। রাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শনিবার সকাল থেকে পুরোপুরি আগের নিয়মে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দুই দিন বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী আগেই তাদের যাত্রা বাতিল করেছেন। ফলে শুক্রবার বাস চলাচল শুরু হলেও যাত্রীসংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কম রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫০০ Time View