ফরিদগঞ্জে ‘বন্ধন-১২’-উদ্যোগে ৩৫ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর এসএসসি ফর্ম ফিলাপ
ফরিদগঞ্জে ‘বন্ধন-১২’-উদ্যোগে ৩৫ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর এসএসসি ( দাখিল) ফর্ম ফিলাপ সম্পূর্ণ করেছে সেচ্ছাসেবী সংগঠনটি।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া (পশ্চিম) ইউনিয়নে সামাজিক ও মানবিক সংগঠন ‘বন্ধন-১২’-এর উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে এসএসসি ও দাখিল পরীক্ষার বোর্ড ফি প্রদান করা হয়েছে।
প্রতি বছরের ধারাবাহিকতায় আজ শনিবার (২১ নভেম্বর) ইউনিয়নের চারটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৭ সালের মোট ৩৫ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর হাতে এই বোর্ড ফির অর্থ তুলে দেওয়া হয়।
বোর্ড ফি প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— দক্ষিণ লড়াইরচর দাখিল মাদ্রাসার ৮ জন, উত্তর লড়াইরচর দাখিল মাদ্রাসার ৭ জন, বিরামপুর এস জে এম উচ্চ বিদ্যালয়ের ১০ জন এবং ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী।
বোর্ড ফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বন্ধন-১২’-এর সাধারণ সম্পাদক ও আমেরিকান প্রবাসী ব্যবসায়ী আলমগীর পাটোয়ারী, ১২নং চরদুঃখিয়া (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সংগঠনের সহ-সভাপতি সেলিম গাজী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিঠু, সাংগঠনিক সম্পাদক সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন, ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াদ গাজী, সাধারণ সম্পাদক অনিক এবং ‘বন্ধন-১২’-এর অন্যতম সদস্য বোরহান, ইমান মাস্টার, সেলিম বৈদ্য, জুমান পাটোয়ারী, রুবেল মাস্টার, তানভীর ও অলি-উল্লাহ মিজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন থেমে না যায়, সেই লক্ষ্যেই ‘বন্ধন-১২’ প্রতি বছর এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে সংগঠনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






















ফরিদগঞ্জে ‘বন্ধন-১২’-উদ্যোগে ৩৫ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর এসএসসি ফর্ম ফিলাপ