ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন

ইরান শান্তিপূর্ণ থাকলে তুলে নেওয়া হতে পারে নিষেধাজ্ঞা: ট্রাম্প

সাংবাদিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আর সংঘাতে না জড়ায় এবং ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার পথ বেছে নেয়, তবে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

গতকাল রবিবার রাতে এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি তারা (ইরান) শান্তিপূর্ণভাবে আচরণ করে, আমাদের সঙ্গে সম্পৃক্ত হয় এবং আর কোনো ক্ষতির পথে না যায়—তাহলে আমি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাজি হতে পারি।

’ট্রাম্পের মতে, ‘কার্যকর ফল পেতে কঠোর বা হুমকির পথের চেয়ে শান্তিপূর্ণ ও সদয় আচরণ অনেক বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য একটি বড় পরিবর্তনের সুযোগ হতে পারে।’

তবে তিনি পরিষ্কার করে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার আগে ইরান কোনো ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে—এই দাবিকে তিনি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমরা আগাম তেমন কোনো সতর্কতা দিইনি। ফলে তারা ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার মতো প্রস্তুতির সুযোগই পায়নি। তাদের কাছে বিষয়টি বিশ্বাসযোগ্যও ছিল না যে আমরা এই পদক্ষেপ নিতে পারি।’

ইউরেনিয়ামের প্রকৃত ব্যাখ্যা করে তিনি বলেন, এটি একটি ভারী ও বিপজ্জনক পদার্থ, যা এক ঘণ্টার নোটিশে সরানো সম্ভব নয়। তাই এই দাবি ভিত্তিহীন।

তিনি আরও বলেন, ‘আমার ধারণা, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরান একরকম ক্লান্ত হয়ে পড়েছে। ফলে আগামী কিছু সময় তারা পরমাণু কার্যক্রম চালাতে পারবে না। তারা এখন এমন অবস্থায় পৌঁছেছে—যেখানে তারা আর এগোতে পারছে না।

’তবে এই সাক্ষাৎকারে ট্রাম্প স্মরণ করিয়ে দেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক হুঁশিয়ারির পরই তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা স্থগিত করেন। খামেনি বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র আবার হামলা চালায়, তবে ইরান মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করবে।

এছাড়া ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন, আব্রাহাম চুক্তিতে আরও কয়েকটি দেশ যোগ দেবে। তিনি বলেন, ‘ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণে যে আব্রাহাম চুক্তি হয়েছে, তাতে এখন আরও কিছু রাষ্ট্র অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে।’ যদিও তিনি এসব দেশের নাম প্রকাশ করেননি।

রিপাবলিকান এই নেতা বলেন, ‘ইরান ছিল পুরো অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা। এখন অনেকেই এটা উপলব্ধি করেছে, এবং তাই তারা আমাদের সঙ্গে অংশীদার হতে আগ্রহী।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
৮০২ Time View