ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হলেন মারুফ কামাল খান

সাংবাদিক
দেশের ‍স্বনামধন্য শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান।

রোববার প্রকাশক কাউসার আহমেদ অপু ও নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু নবনিযুক্ত সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সব বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

মারুফ কামাল খান বিভিন্ন সময় দৈনিক যায়যায়দিন, দৈনিক দিনকাল, দৈনিক সমাচার, দৈনিক রিপোর্ট, সাপ্তাহিক ঊষা, দৈনিক দেশ (অধুনালুপ্ত), সাপ্তাহিক অগ্রযাত্রা, দৈনিক উত্তরবার্তা ও দৈনিক উত্তরাঞ্চল পত্রিকায় সম্পাদক, সহযোগী সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ বিভিন্ন অবস্থানে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এবং পরবর্তীকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিয়ে মারুফ কামাল খান সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে অনেক সীমাবদ্ধতা থাকলেও দেশ ও পাঠকের জন্য ভালো কিছু করতে পারব।

প্রকাশক কাউসার আহমেদ অপু সাংবাদিক মারুফ কামাল খানকে প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, তিনি আমাদের একজন মেন্টর। একটি শিশু যেমন ছোটবেলা থেকে তার পরিবার থেকে শেখে, তেমনি একটি প্রতিষ্ঠানে যারা নেতৃত্বে থাকেন, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার থাকে। আমরা যারা নতুন, তারাও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।

নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু সাংবাদিক ও কর্মকর্তাদের পক্ষ থেকে নবনিযুক্ত সম্পাদককে স্বাগত জানান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, তার সুযোগ্য নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
৮৮৩ Time View