ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবি নামে যাত্রা র‍্যাবের

সাংবাদিক

‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বাহিনী যাত্রা করেছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন এই বাহিনী গঠন করা হয়েছে। আজ বুধবার থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং।

বুধবার সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রের সঙ্গে বাহিনীটি যে লোগো ব্যবহার করেছে, সেখানে র‍্যাবের স্থলে লেখা হয়েছে ‘এসআরবি বাংলাদেশ’। তবে লোগোর নকশা অপরিবর্তিত রাখা হয়েছে। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগো ব্যবহার করতে দেখা গেছে।

এ ছাড়া র‍্যাবের আগের ওয়েবসাইটেও র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি’ দেখা যাচ্ছে। তবে ইউআরএল ঠিকানা আগেরটিই রয়েছে।

উল্লেখ্য, বিরোধী দলের আপত্তির মধ্যেই গত ১০ সেপ্টেম্বর র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর আইনটি কার্যকর হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৫০৯ Time View