এসআরবি-১০ এর অভিযানে গাঁজা’সহ ০১ জন গ্রেফতার।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে এসআরবি-১০ এর মাদক উদ্ধার অভিযান: প্রায় ৩০ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ১০২.৫ কেজি গাঁজা’সহ ০১ জন গ্রেফতার।
১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৯/০৯/২০২৬ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজাসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।
২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৯/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর কলেজ রোড সাকিনস্থ খানবাড়ী এলাকায় ১০২.৫ কেজি (একশত দুই কেজি পাঁচশত গ্রাম) গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৩০,৭৫,০০০/- (ত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা)। এ সময় উদ্ধারকৃত মাদক সহ ০১ জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সালাউদ্দিন(৩২), পিতা- মোঃ ইয়ামিন, সাং— খানবাড়ি কবরস্থানের পাশে, দোলেশ্বর কলেজ রোড, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়।

৩। প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবি অভিযান অব্যাহত রাখবে।























পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড ৩০ সেপ্টেম্বরের মধ্যে গঠনের দাবি