ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ/ আমারও দায়িত্ব রয়েছে এবং আমাকে সম্পৃক্ত করা যেত: জামায়াত আমির ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস! দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৭ কোটি টাকা, মন্ত্রীর দুঃখ প্রকাশ /মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরখাস্ত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের সশ্রম কারাদণ্ড সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব ২০২৭ সালের ৬ জুনের মধ্যে শেষ হবে স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপার সমস্যা কমাতে উপকারী ৫ ফল

সাংবাদিক

অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। কারও কারও আবার এর সঙ্গে পেট ফাঁপা, গ্যাস কিংবা পেটে ভারী লাগার মতো সমস্যাও দেখা দেয়। যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন তাদের খাবারের দিকে নজর দেওয়া জরুরি। বিশেষ করে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ফাইবার না থাকলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে। ফল হতে পারে সেই ঘাটতি মেটানোর সহজ উপায়। ফলে থাকা ফাইবার অন্ত্রের স্বাভাবিক চলাচলে সাহায্য করতে পারে। তবে শুধু ফল খেলেই এসব সমস্যা পুরোপুরি সেরে যাবে, তা নয়। এর সঙ্গে পর্যাপ্ত পানি পান, নিয়মিত হাঁটাচলাও উপকারী।

যেসব ফল অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে-

পাকা পেঁপে
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পাকা পেঁপে খুবই উপকারী। পেঁপেতে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে। সকালে নাশতার সঙ্গে বা দিনের অন্য সময়ে এক বাটি পাকা পেঁপে খেতে পারেন।

পেয়ারা
পেয়ারায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় পেটের স্বাভাবিক গতি বজায় রাখতে এটি সাহায্য করতে পারে। তবে খুব বেশি পরিমাণে পেয়ারা একসঙ্গে না খেয়ে অল্প দিয়ে শুরু করাই ভালো।

আপেল
আপেলের খোসাতেও ভালো পরিমাণে ফাইবার থাকে। এ কারণে ভাল করে ধুয়ে খোসাসহ আপেল খেতে পারেন। তবে যাদের নির্দিষ্ট কিছু ফল খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা বাড়ে, তাদের নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে ফল খাওয়া উচিত।

কমলালেবু
কমলালেবুতে পর্যাপ্ত পরিমাণে পানি ও ফাইবার রয়েছে। এই ফল শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। সেই সঙ্গে খাবারে ফাইবারের পরিমাণও বাড়াতে পারে। ভালো পরিমাণে ফাইবার পেতে জুস করে না খেয়ে গোটা ফল খাওয়াই ভালো।

কিউই
কিছু গবেষণায় দেখা গেছে, কিউই ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। তাই ফলের তালিকায় মাঝে মাঝে কিউই রাখতে পারেন।

সূত্র: আজতক

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫০৪ Time View