ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয় ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে যত রেকর্ড সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার, ৩৭ মামলা সাজেকে আটকা ৩ হাজার পর্যটক সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন সিরিয়াস’ হুমকি বিপ্লবী গার্ডের /হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন সেলফি বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস: দুর্ঘটনা কমানোর প্রত্যয়, তবু ঝরছে প্রাণ

খোকসায় ওসমান হাদী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ার খোকসায় বিক্ষোভ কর্মসূচি ও গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিকেল আড়াইটার দিকে খোকসা পাইলট স্কুল মাঠে খোকসা ছাত্র সমাজের ব্যানারে গায়েবানা জানাজার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ছাত্র ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকসা থানা সভাপতি ও হাতপাখা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রার্থী রিপন হোসেন, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলামসহ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় সক্রিয় একাধিক ছাত্রনেতা।

গায়েবানা জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল খোকসা বাজার প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ হোসেন, বিপ্লব হোসেন ও রাতুল মাহমুদ রওনক বক্তব্য রাখেন। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং তা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

পরে বিক্ষোভকারীরা খোকসা থানা ঘেরাও করেন। এ সময় তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনের কাছে প্রকাশ্যে ঘুরে বেড়ানো স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ওসি মোতালেব হোসেন উপস্থিতদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৮১৯ Time View