ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ চট্টগ্রামে এসআরবি সদস্যদের ওপর হামলা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ফেসবুক স্ট্যাটাসে তাসনিম জারা/ ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ বন্ধ হয়ে গেছে ৮৫টি হাসকিং মিল, বেকার হাজারো শ্রমিক ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির দেশের হয়ে এক দিন কাজ করাও গর্বের : আশরাফুল ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন: থাকছে নতুন নির্দেশনা পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা বিতর্ক, সংশ্লিষ্ট কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি রাজবাড়ীতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

চট্টগ্রামে এসআরবি সদস্যদের ওপর হামলা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

সাংবাদিক

চট্টগ্রামের চন্দনাইশে ২০টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এসআরবির চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমদ।

অভিযানের প্রথম পর্যায়ে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮) ও আজিজুর রহমান সবুজকে (২১)। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর রাত ১টা ২০ মিনিটে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চন্দনাইশের উত্তর কানাই মাদারী এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে। তারা হলেন মঞ্জুর ইসলাম (৩৯) ও মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়া (৩৪)। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন থানায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি আলমগীরের অবস্থান সম্পর্কে গোপন তথ্য পায় এসআরবি। এর ভিত্তিতে গত শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় অভিযান চালায় সংস্থাটির একটি দল।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে আসামি আলমগীর চিৎকার করে তার ৪০ থেকে ৫০ জন সহযোগীকে জড়ো করেন। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে এসআরবি সদস্যদের ওপর হামলা চালায়। এ পরিস্থিতিতে নিজেদের জানমাল ও সরকারি অস্ত্র-গোলাবারুদ রক্ষার্থে এসআরবি সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন। এই হামলায় এসআরবির চার থেকে পাঁচজন সদস্য আহত হন।

এ বিষয়ে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমদ জানান, গ্রেপ্তার পাঁচজনকে উদ্ধার করা দেশীয় অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
৫০৪ Time View