ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি, নিরাপদ গণপরিবহণ নিশ্চিতে কাজের অঙ্গীকার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ আহত ১৪ জন। ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী বোরহান উদ্দিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা ২৫০ কনটেইনারের হদিস নিয়ে বিভ্রান্তি, কী বলছে বন্দর-কাস্টমস? নেপালের মাটিতে গর্জে উঠলেন শিমুল: প্রথম রাউন্ডেই নকআউট করে ইতিহাস! সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাংবাদিক

লুৎফুর রহমান রিপন ।।

”জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কেএম সলিম উল্যা সেলিম এবং চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন।

এ সময় পরিবেশ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন এবং পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহ পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করে জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
৫১৪ Time View