ফরিদগঞ্জে যুব সমাজের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেন
মনের আনন্দে খেলাধুলা করি, মাদক সেবন থেকে দূরে থাকি।
এই স্লোগান কে প্রতিপাদ্য দিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে কালির বাজার হাই স্কুল মাঠে যুবসমাজের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকাল ৪টায়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ব্যাংককিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর ৪ ফরিদগঞ্জ সংসদীয় আসনের সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।এ সময় লায়ন হারুনুর রশিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের যে আয়োজকরা যে খেলাটি এখানে পরিচালনা করেছেন আমরা আনন্দের সাথে উপভোগ করেছি আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই দুটি দলই ভালো খেলে ট্রাইবেকারে তারা খেলাটি উপহার দিয়েছেন আমাদেরকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তুলেছে,এ আয়োজন সবার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। এমন একটি সুন্দর উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। আমি আশা করি প্রত্যেক এলাকায়, গ্রামগঞ্জে ফুটবল, ক্রিকেট এরকম খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদকাসক্ত নেশাগ্রস্ত থেকে দূরে থাকবে। আজ যারা জিততে পারেনি আগামী দিনে অবশ্যই তারা ভালো খেলে জিততে পারবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান আতিক,স্পেন প্রবাসী মন্টু মোল্লা,কালির বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন সেলিম স্যার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির পাটোয়ারী,ফজলুর রহমান, বাঁছির চেয়ারম্যান,শাওন পাঠান, শাহাদাত হোসেন টেলু, ছাত্রদলের মনির প্রমূখ।শহীদ জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের সভাপতি বোরহান উদ্দিন, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ শরীফ হোসেন খান, মাঠ পরিচালনার দায়িত্বে আলমগীর হোসেন দেওয়ান, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে, ১৯ টি খেলা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট খেলাটির রেফারির দায়িত্ব পালন করেছিলেন মাসুদুর রহমান। উক্ত ফাইনাল খেলায় ২টিদল অংশগ্রহণ করে, কালির বাজার একতা বন্ধন স্পোর্টিং ক্লাব, বনাম বেড়ির বাজার একাদশ স্পোর্টিং ক্লাব। দুটি খেলায় প্রথম ও দ্বিতীয় অধ্যে কেউই গোল করতে পারেনি। পরবর্তীতে ট্রাইবেকারে গোল করে বেটির বাজার একাদশ স্পোটিংস ক্লাব চ্যাম্পিয়ান, কালির বাজার একতা বন্ধন রানার্স আপ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
তারিখ ৩/৭/২৬ইং
বার্তা মোঃ জাকির হোসেন ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি












