ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

সাংবাদিক

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিলেন রেফারি ফার্নান্দো ভেখার। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর শেষ বাঁশি বাজিয়ে মেসির কাছে এগিয়ে যান তিনি। এরপর আর্জেন্টাইন অধিনায়কের হাতে তুলে দেন হলুদ ও লাল কার্ডের একটি সেট।

অবশ্য এগুলো কোনো শাস্তির কার্ড ছিল না। আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের অপরাধের জন্য যে হলুদ ও লাল কার্ড ব্যবহার করা হয়, বিদায়ী ম্যাচের স্মারক হিসেবে সেই কার্ড দুটির একটি বিশেষ সেটই মেসিকে উপহার দেন ভেখার। মেসিও সেগুলো স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দেন।

ম্যাচ শেষ হওয়ার পর পুরো মনুমেন্তাল স্টেডিয়ামের আলো ছিল মেসিকে ঘিরে। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে এমন উপহার দিয়ে তার বিদায়কে আরও বিশেষ করে তুললেন ম্যাচের রেফারি।

বিদায়ী ম্যাচটিও মেসি রাঙিয়েছেন নিজের পারফরম্যান্সে। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান ছিল তার। প্রথমে নিকোলাস ওতামেন্দির গোলের জোগান দেন কর্নার থেকে। এরপর নিকো পাজকে দিয়ে করান দ্বিতীয় গোল। ৭১ মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন তিনি।

ফলে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচে মেসির নামের পাশে থাকল ১ গোল ও ২ অ্যাসিস্ট। বিদায়ী ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়াল ১২৬।

শুধু হলুদ-লাল কার্ডের সেটই নয়, ম্যাচে ব্যবহৃত বলটিও মেসির হাতে তুলে দেওয়া হয়। বিদায়ী ম্যাচের স্মারক হিসেবে বল, বিশেষ কার্ডসহ একাধিক উপহারে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ রাতটি আরও স্মরণীয় হয়ে থাকল আর্জেন্টাইন মহাতারকার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
৫০৪ Time View